জামাল হোসেন বিষাদ রামগতি উপজেলার আলেকজান্ডারে গত ২৩ জুন মাটি কাটাকে কেন্দ্র করে বিশিষ্ট মুক্তিযোদ্ধা জবিয়ল হক নামে ১ বৃদ্ধকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রামগতি থানায় মামলা করা হয়েছে। মামলার এজাহারে জানা যায়, বাদী হাজী নূরুল ইসলামের মালিকানাধীণ সেবাগ্রামে অবস্থিতি পাশ্ববর্তী জমি থেকে বে-আইনীভাবে গত ২২ জুন মাটি কাটে এ সময় বাধা দিলে বিবাদী আলা উদ্দিন চৌধুরী মো. আবদুল্যাহ, মাহবুব ওরফে মাফু, স্বপন হাওলাদার, মো. জুয়েল, জহির চৌধুরী, মাকসুদ, আরিফ হাওলাদার, সিরাজ হাওলাদার, রিপন হাওলাদার, মো. আহাদসহ একত্রিত হয়ে আমাদের অকথ্য ভাষায় গালাগাল করে এবং হত্যার হুমকি দেয়। পরে ২৩ জুন পূণরায় দলবদ্ধ হয়ে মাটি কাটা আরম্ভ করে। এ সময় মামলার বাদী ও তার ভাইসহ স্বজনরা বাধা দিলে লাঠির আঘাতে মাস্টার জবিয়ল হক মারাত্মক আহত হন। পরে ডাক্তার তাকে মৃত বলে ঘোঘণা করে। বিবাদীরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী বাদীর ভাই মুক্তিযোদ্ধা মাস্টার জবিয়ল হককে হত্যা করেছে বলে তারা দাবী জানান।





