নিদির্ষ্ট স্থানে নোয়াখালী মেডিক্যাল কলেজ স্থাপনের দাবিতে সড়ক অবরোধ : এম এ হাসেমের বাড়ি ভাংচুর

চ. নো. রিপোর্ট- নির্ধারিত স্থানে নোয়াখালী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে তৃতীয় দিনের মতো বেগমগঞ্জে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে নোয়াখালী মেডিক্যাল কলেজ বাস্তবায়ন সর্বদলীয় সংগ্রাম কমিটি। মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কর্মসূচী চলাকালে সহস্রাধিক যানবাহন আটকা পড়ে এসময় হাজার হাজার যাত্রীকে দূর্ভোগ পোহাতে হয়। কর্মসূচী শেষে মেডিক্যাল কলেজ নিয়ে হাইকোর্টে রীট আবেদনকারী বিএনপির সাবেক সংসদ সদস্য ও পারটেক্স গ্র“পের চেয়ারম্যান এম এ হাসেমের বাসভবন হোয়াইট হাউজে হামলা চালিয়ে ভাংচুর করে আন্দোলনকারীরা।

সকাল থেকেই প্রবল বৃষ্টি উপো করে জেলার প্রধান বাণিজ্যকেন্দ্র চৌমুহনীর ১২টি শিা প্রতিষ্ঠান থেকে ছাত্রছাত্রীরা জড়ো হতে থাকে চৌমুহনীর প্রধান সড়কে। সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলার প্রধান বাণিজ্যকেন্দ্র চৌমুহনীর পূর্ব বাজার থেকে বেগমগঞ্জ চৌরাস্তা পর্যন্ত দীর্ঘ মানববন্ধন কর্মসূচীতে স্কুল-কলেজের ছাত্রছাত্রী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতকার্মীরা অংশগ্রহণ করে। এসময় চৌমুহনীর পূর্ববাজার এবং বেগমগঞ্জের চৌরাস্তায় সড়ক অবরোধ করা হলে নোয়াখালীর সাথে ঢাকা, চট্টগ্রাম, ফেনী ও ল²ীপুরসহ বিভিন্ন জেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। মানববন্ধন কর্মসূচীতে ‘‘ জেগে ওঠো নোয়াখালীবাসী তোমার মেডিক্যাল কলেজ নিয়ে ষড়যন্ত্র চলছে’’ ‘‘ নির্ধারিত স্থানে মেডিক্যাল কলেজ চাই’’ মেডিক্যাল কলেজের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের রুখে দাঁড়াও’’ ইত্যাদি শ্লোগান সম্বলিত ব্যানার ও পেষ্টুন বহন করে আন্দোলনকারীরা।

দুই ঘন্ট্যাব্যাপী সড়ক অবরোধ চলাচালে সহস্রাধিক যানবাহন আটকা পড়ে এতে হাজার হাজার যাত্রীকে দূর্ভোগে পড়তে হয়। তবে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন থাকার কারণে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচী চলাকালে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দুপুর ১টায় বেগমগঞ্জের চৌরাস্তায় মানববন্ধন কর্মসূচীর সমাপ্তী ঘোষণা করেন নোয়াখালী মেডিক্যাল কলেজ বাস্তবায়ন সর্বদলীয় সংগ্রাম কমিটির আহবায়ক বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ উল্যা।

পরবর্তীতে দুপুর সোয়া ১টার দিকে মানববন্ধন কর্মসূচী শেষে বাড়ি ফেরার পথে বিুব্ধ আন্দোলনকারীরা মেডিক্যাল কলেজ নিয়ে রীট আবেদনকারী বেগমগঞ্জের সাবেক সংসদ সদস্য ও পারটেক্স গ্র“পের চেয়ারম্যান এম এ হাসেমের চৌমুহনীর পূর্ববাজারস্থ বাসভবন হোয়াইট হাউজে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর চালায় খবর পেযে বেগমগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছার পূর্বেই হামলাকারীরা চলে যায়। পারটেক্স গ্র“পের স্থানীয় কর্মকর্তা শামীম উদ্দিন জানান, ভাংচুরকারীরা স্কুলের ছাত্র। তারা পাহারাদারদের বাধা উপো করে হোয়াইট হাউজের ৩৪টি দরজা ও জানালার গ্লাস ভাংচুর করেছে। এ ঘটনার আধঘন্টা পূর্বে হোয়াইট হাউজ কম্পাউন্ড থেকে পারটেক্স গ্র“পের গাড়িগুলো সরিয়ে নেয়ায় গাড়িগুলো রা পেয়েছে।

প্রসঙ্গত; বিগত তত্ত¡াবধায়ক সরকারের সময়ে নোয়াখালী মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। সে অনুযায়ী বেগমগঞ্জ উপজেলার মীরওয়ারিশপুর মৌজায় ২৬ একর সরকারি ভূমিতে নোয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠার জন্য স্থান নির্বাচন করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাইড সিলেকশন কমিটি। ইতোমধ্যে ভূমি মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুকূলে এ ভূমি বরাদ্দ প্রদান করে। এমনকি কলেজের একাডেমিক ভবন নির্মাণের জন্য গত ৬ জুন দরপত্র আহবান করে গণপূর্ত বিভাগ। আজ বুধবার দরপত্র জমা দেয়ার শেষ দিন। এনিয়ে গত সাপ্তাহে পারটেক্স গ্র“পের চেয়ারম্যান ও বেগমগঞ্জের সাবেক সংসদ সদস্য এম এ হাসেম হাইকোটে একটি রীট আবেদন করলে সর্বত্র ক্ষোভ ছড়িয়ে পড়ে।

বিশেষ প্রতিবেদন