চ. নো. রিপোর্ট- নোয়াখালীর সোনাইমুড়ী কলেজে নবীর বরনকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রলীগের দু গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে উভয় গ্রুপের অন্তত ১০ জন আহত হয়েছে। গতকাল রোবাবর সকালে কলেজ ক্যাম্পাসে এবং সোনইমুড়ি বাজারে দুই দফায় এ ঘটনা ঘটে। প্রত্যদর্শীরা জানায়, নবীন বরনকে কেন্দ্র করে ছাত্রদলও ছাত্রলীগ পূর্বনির্ধারিত কর্মসূচী অনুযায়ী সকাল থেকে কলেজ ক্যাম্পাসে উভয় সংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে থাকে। এসময় উস্কানী ও দল সম্পর্কে বিভিন্ন কুটক্তি করার অজুহাতে ছাত্রলীগ নেতা-কর্মীরা ছাত্রদলের কর্মীদের ধাওয়া করে। পরবর্তীতে ছাত্রদলের নেতাকর্মীরা সোনাইমুড়ী বাজারে এক্সিম ব্যাংকের নিকট প্রতিবাদ সভা শেষে মিছিল বের করার প্রস্তুতি নিলে সেখানেও ছাত্রলীগের কর্মীরা তাদের ওপর অর্তিকত হামলা চালায়। এসময় উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে । ধাওয়া পাল্ট ধাওয়া চলাকালে বাজারের সকল দোকান পাট বন্ধ হয়ে যায়। হামলায় উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সাহাব উদ্দিন(২৫), নদনা ইউনিয় ছাত্রদলের সভাপতি সুমন(১৮), কলেজ ছাত্রদল নেতা ইসমাইল ফারুক(১৬), যুবদল নেতা নাছির(৩০), থানা ছাত্রলীগের সদস্য সহেল(২০), পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মাসুম (২২) সহ ১০জন আহত হয়। দু গ্রুপের মধ্যে বাজারে ধাওয়া পাল্টা ধাওয়ার খবর পেয়ে সোনাইমুড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এনিয়ে জানতে চাইলে সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম কাওসার চৌধুরী বলেন, বড় ধরণের কিছুই হয়নি শুধু ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে।






