চ. নো. রিপোর্ট- কঠোর পুলিশী নিরাপত্তার মধ্য দিয়ে রোববার সেনবাগ সরকারি কলেজে একাদশ শ্রেণীর পরিচিতি কাস অনুষ্ঠিত হয়েছে। এসময় কোন অপ্রীতিকর ঘটনা না ঘটলেও কলেজ থেকে সেনবাগ বাজারে এলে ছাত্রদলের আবু ছায়েদ (২২) ও শিবিরের মহসিন (২৩) নামে দুই কর্মী ছাত্রলীগ কর্মীদের হামলার শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাৎনিক পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। তবে কলেজ ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম বাবু দাবি করেছেন, ছাত্রদল কিংবা শিবিরের কারো উপর তাঁদের কর্মীরা হামলা করেনি। এধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। প্রত্যদর্শীরা জানায়, সকাল থেকে নবীণ শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন ছাত্র সংগঠনের কর্মী সমর্থকরা ক্যাম্পাসে জড়ো হতে থাকে। যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে থানা পুলিশের বাহিরে পুলিশ লাইন থেকে অতিরিক্ত এক প্লাটুন পুলিশ ক্যাম্পাসে মোতায়েন করা হয়। সকাল দশটায় যথারীতি একাদশ শ্রেণীর পরিচিতি কাস শুরু হয়। এসময় ছাত্রলীগ, ছাত্রদল নেতৃবৃন্দ কাসে গিয়ে শিার্থীদের শুভেচ্ছা বিনিময় করেন। পরিচিতি কাস শেষ হওয়ার নবীনদের শুভেচ্ছা জানিয়ে ক্যাম্পাসে ছাত্রলীগ মিছিল করে। সেনবাগ থানার ওসি মোঃ আলমগীর পিপিএম জানান, কলেজ ক্যাম্পাসে অপ্রীতিকর ঘটনার আশঙ্কা থাকায় তারা থানা পুলিশের পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখেন।






