সোনাইমুড়ী থানায় সমঝোতা বৈঠকে আওয়ামীলীগ-বিএনপির বাকবিতন্ডা : মটর সাইকেল ভাংচুর

চ. নো. রিপোর্ট- নোয়াখালীর সোনাইমুড়ী কলেজে নবীন বরনকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে সংঘষের ঘটনায় সোনাইমুড়ী থানায় সমঝোত বৈঠকে আওযামীলীগ ও বিএনপি নেতাদের মধ্যে তীব্র বাকবিতন্ডার ঘটনা ঘটেছে। রোরবার রাতে থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার কে বৈঠক চলাকালে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএনপি নেতা ওমর ফারুক পাটোয়ারীর বক্তব্য নিয়ে এ ঘটনার পর সমঝোতা ছাড়াই বৈঠক শেষয়। একই সময়ে থানার সমানে থাকা বিএনপি নেতা ও নদনা ইউপি চেয়ারম্যান কুতুব উদ্দিন সানীর মটর সাইকেল ভাংচুর করেছে ছাত্রলীগ কর্মীরা। জানা যায়, রোববার রাতে সোনাইমুড়ী কলেজ ও সোনাইমুড়ি বাজারে ছাত্রদল-ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি সামাল দিতে রাতে থানায় উভয় দলের সিনিয়র নেতাদের নিয়ে একটি সমঝোতা বৈঠক আহবান করে ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম কাউছার চৌধুরী। বৈঠকে উভয় দলের নেতারা এলাকার আইন-শৃঙ্খলা যাতে বিঘœ না হয় তাতে একমত পোষন করেন। এক পর্যায়ে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ওমর ফারুক পাটোয়ারী তার বক্তব্যে উভয় দলের কিছু কর্মকান্ড তুলে ধরার চেষ্টা করলে থানা চত্বরে উপস্থিত আওয়ামীলী ও ছাত্রলীগের বেশ কিছু কর্মী তার বক্তব্যে আপত্তি জানিয়ে হট্রগোল শুরে করে । এসময় উভয় দলের মধ্যে উত্তপ্ত বাকবিতন্ডা শুরু হয়। এ খবর ছড়িয়ে পড়লে আশ-পাশ থেকে উভয় দলের আরো নেতা-কর্মী থানা চত্বরে জড়ো হতে থাকে। অবস্থা বেগতিক দেখে পরে তড়িগড়ি করে সিদ্ধান্ত নিয়ে সমঝোতা বৈঠক শেষ করা হয়। এসময় সমঝোতা বৈঠকে উপস্থিত বিএনপি নেতা ও নদনা ইউনিয়নের চেয়ারম্যান কতুব উদ্দিন সানির ব্যবহৃত মোটর সাইকেল ভাংচুর করা হয়। সোনাইমুড়ী থানার ওসি একে এম কাউছার চৌধুরী সাংবাদিকদের জানান, সমঝোতা বৈঠকে ওমর ফারুক পাটোয়ারীর বক্তব্যের কিছু কথা নিয়ে আওয়ামীলীগের প থেকে আপত্তি জানালে উভয় দলের নেতা-কর্মীদের মধ্যে সামান্য কথাকাটাকাটি হয়েছে। নদনা ইউনিয়নের চেয়ারম্যানের মোটর সাইকলে ভাংচুরের ঘটনা সর্ম্পকে তাকে ঐ সময়ে জানানো হয়নি। চেয়ারম্যান বাড়ি গিয়ে এখন বলছে তার মোটর সাইকলে ভাংচুর করা হয়েছে।

রাজনৈতিক সংবাদ