রুদ্র মাসুদ- রাজনীতিমুক্ত সুস্থ সন্দর ক্যাম্পাস গড়ার প্রত্যায়ে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০০৮-২০০৯ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের নবীন বরণ। রোববার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একাডেমিক ভবনের সামনে বিশাল প্যান্ডেলে ওরিয়েন্টেশন প্রোগ্রাম-০৯ শিরোনামে গোটা নবীন বরণ অনুষ্ঠান পরিণত হয় দেশের শীর্ষস্থানীয় বিদ্যাপীঠ হিসাবে নোবিপ্রবিকে প্রতিষ্টিত করার দীপ্ত প্রত্যয়। অধ্যাপক ড. সঞ্জয় কুমার অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে নোয়াখালী-৪ আসনের সাংসদ মোহাম্মদ একরামুল করিম চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মোস্তাফিজুর রহমান, নোয়াখালী সদর উপজেলার চেয়ারম্যান এডভোকেট শিহাব উদ্দিন শাহিন এবং সুবর্ণচর উপজেলার চেয়ারম্যান অধ্য এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম। সকাল ১১টায় পবিত্র কোরআন ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। তারপরই পুরাতন ব্যাচের ছাত্রছাত্রীরা ফুল দিয়ে নবীন ছাত্রছাত্রীদের বরণ করে নেয়। সকলকে স্বাগত জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন ট্রেজারার অধ্যাপক মোস্তাফিজুর রহমান। তিনি নবাগত ছাত্রছাত্রীদেরকে এ বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানান এবং ছাত্রছাত্রীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তারপর বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মোঃ মমিনুল হক।
নোবিপ্রবির শিার্থী আদনান ও উর্মির উপস্থাপনায় বিভিন্ন বিভাগের প্রধানবৃন্দ বক্তব্য রাখার পর পুরাতনদের প থেকে নবীনদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন অমিতাভ রায়, শাহরিয়ার শাওন এবং শোভন ভট্টচার্য। নবীনদের প থেকে নবীন ছাত্র বাহালুল হক হক পল্লব। অতিথিদের বক্তব্যে উঠেআসে নোবিপ্রবির বিভিন্ন সমস্যা সমাধান ও উন্নত বিশ্ববিদ্যালয় হিসাবে নোবিপ্রবিকে এগিয়ে নেয়ার প্রতিশ্র“তি। অনুষ্ঠানে উপস্থিত ছাত্রছাত্রীদের মাঝে বাঁধ ভাঙ্গা উচ্ছাস শুরু হয় প্রধান অতিথি একরামুল করিম চৌধুরী এমপির বক্তৃতা শুরু হলে। তিনি একে একে নোবিপ্রবির ছাত্রছাত্রীদের আবাসন ও ডাইনিং সমস্যা, অভ্যন্তরীন যোগাযোগসহ বিভিন্ন সমস্যা সমাধানের প্রতিশ্র“তি দিলে। একপর্যায়ে তিনি এ বিশ্ববিদ্যালয়কে রাজনীতি মুক্ত তবে সকল মতের ছাত্র শিকের সহ অবস্থানের মধ্যদিয়ে সুস্থ ও সুন্দর ক্যাম্পাস প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয়ের কথা ঘোষনা করলে মুহুর্মুহু করতালিতে ভরে উঠে অনুষ্ঠানস্থল। কারণ দীর্ঘদিন ধরে এখানকার শিার্থীরা এই ঘোষণার অপোয় ছিলো। প্রধান অতিথি নবীন ছাত্রছাত্রীদের নোবিপ্রবি ক্যাম্পাসে স্বাগত জানান এবং তাদেরকে ভালো, সৎ, যোগ্য ও সর্বোপরি দেশপ্রেমিক মানুষ হিসেবে নিজেদেরকে গড়ে তোলার আহŸান জানান। অনুষ্ঠান শেষে নতুন ও পুরাতন ব্যাচের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। উল্লেখ্য, মহাজোট সরকার মতায় আসার পর একটি চক্র নোবিপ্রবিতে রাজনীতি চর্চার অজুহাতে হানাহানি সৃষ্টি করে ক্যাম্পাসকে অশান্ত করে তোলে।






