নোয়াখালীতে গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টে আমিশাপাড়া বন্ধু মহল ফাইনালে

নোয়াখালীতে গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টে আমিশাপাড়া বন্ধু মহল ফাইনালে



চ. নো. রিপোর্ট-
নোয়াখালীতে গোল্ডকাপ ফুটবলের ফাইনালে উঠেছে আমিশাপাড়া বন্ধু মহল একাদশ। সোমবার বিকালে সোনাইমুড়ি উপজেলার আমিশাপাড়ায় খলিলুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত টূর্ণামেন্টের ২য় সেমিফাইনালে আমিশাপাড়া একাদশ ২-০ গোলে খিলপাড়া একাদশকে পরাজিত করে। খেলায় উভয়দলের জাতীয় এবং বিদেশী ফুটবলারদের ক্রীড়া নৈপুন্য উপভোগ করে ১৫ হাজারেরও বেশি দর্শক। বিকাল ৬টায় খেলা শুরু হবার পর প্রথমার্ধ গোল শূন্য থেকে যায়। দ্বীতিয়ার্ধের ২২ এবং ৩২ মিনিটে আমিশাপাড়া একাদশের পে গোল করেন ১০ নম্বর জার্সি পরিহিত ইকবাল। খেলা দেখার জন্য দুপুর থেকে মাঠে জড়ো হতে থাকে দর্শকরা। জাতীয় পর্যায়ের ফুটবলারদের পাশাপাশি আমিশাপাড়া বন্ধু মহল একাদশে নাইজেরিয়ান খেলোয়াড় সোলাইমান ও আব্রাহাম এবং খিলপাড়া একাদশে নাইজেরিয়ান খেলোয়াড় ডেমিনিক ও এন্থনির ক্রীড়া শৈলী দর্শকদের মুগ্ধ করে। আগামি ৩১ জুলাই টূর্ণামেন্টের ফাইনালে আমিশাপাড়া একাদশ মুখোমুখি হবে ১ম সেমিফাইনালের বিজয়ী আবির পাড়া একাদশ। ১ম সেমিফাইনালে আবিরপাড়া একাদশ ১১-০ গোলে চন্দ্রগঞ্জ একাদশকে হারায়। উল্লেখ্য, গত ৩ জুলাই ক্রীড়া সংগঠক মোঃ নুরুল কবির, ইঞ্জিনিয়ার কামাল হোসেন, মোঃ আলমগীল, আব্দুল আউয়াল ও সাইফুল ইসলাম বিপ্লবের উদ্যোগে নবজাগরণ কাবের আয়োজনে আমিশাপাড়া খলিলুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে এ টূর্ণামেন্টের উদ্বোধন করে তত্ত¡বধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সাবেক আইজিপি মোঃ শাহজাহান। টূর্ণামেন্ট মোট ৮টি দল অংশগ্রহণ করে।

ক্রীড়া ও সংস্কৃতির খবর