চ. নো. রিপোর্ট-
”যুক্তির উচ্ছাসে চেতনার বিকাশে ” এই মূল মন্ত্রকে সামনে রেখে যুক্তিবাদী সমাজ বিনির্মানের লক্ষ্যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মঙ্গলবার অনুষ্ঠিত হবে ১ম নোবিপ্রবি বিতর্ক উৎসব। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি এ বিতর্ক উৎসবের আয়োজন করেছে। উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার জনাব কর্ণেল (অবঃ) শওকত আলী এমপি। উৎসবকে ঘিরে স্বাগতিক শিক্ষা প্রতিষ্ঠান নোবিপ্রবিতে বিরাজ করছে সাজ সাজ রব। আয়োজক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং সাধারণ ছাত্রছাত্রীদের উৎসাহের কমতি নেই।
এ উপলক্ষ্যে সোমবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে জানানো হয় বৃহত্তর নোয়াখালী ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় সহস্রাধিক বিতার্কিকের এই মিলন মেলায় দিনব্যাপি প্রদর্শিত হবে বিভিন্ন মডেলের বিতর্ক, বিতক কর্মশালা, যুক্তিপূর্ণ আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক আনুষ্ঠান যেখানে দেশের খ্যাতিমান বিতার্কিক, সাংস্কৃতিক ও মিডিয়া ব্যক্তিত্ত¡ এবং বাংলাদেশের বিতর্ক আন্দোলনের কেন্দ্রীয় সংগঠন ন্যশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ এর সদস্য বৃন্দ উপস্থিত থাকবেন । এই উৎসবে মিডিয়া পার্টনার হিসেবে দৈনিক আমার দেশ ও বৈশাখী টিভি এবং রেডিও পার্টনার হিসাবে আছে রেডিও আমার।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির সহ-সভাপতি সুজাউল হামিদ । এছাড়াও উপস্থিত ছিলেন মডারেটর তারেক হাসান-আল-মাহমুদ, সহকারী মডারেটর আফসানা মৌসুমি, সভাপতি আসাদুজ্জামান এবং অন্যান্য সদস্য বৃন্দ।