শেখ হাসিনার স্থায়ী মুক্তির দাবিতে নোয়াখালীতে স্বেচ্ছাসেবকলীগের মানববন্ধন

চ.নো. রিপোর্ট- শেখ হাসিনার বিরুদ্ধে দয়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও তাঁর স্থায়ী মুক্তি, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আ.ফ.ম বাহাউদ্দিন নাছিমের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথের মুক্তির দাবিতে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে নোয়াখালীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। রবিবার সকাল ১১টায় জেলা জজকোর্ট সড়কে মানববন্ধন কর্মসূচীতে অংশ নেন স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা আহবায়ক মোস্তফা ইকবাল, যুগ্ম আহবায়ক মঞ্জুর মোর্শেদ, এডভোকেট কৈশোর সহ ৫ শতাধিক স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মী। মানববন্ধনে সংহতি প্রকাশ করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মমিন বিএসসি, অধ্যাপক বেলাল উদ্দিন কিরণ, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল্যা খান সোহেল প্রমুখ।

রাজনৈতিক সংবাদ