মিজানুর রহমান-
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের বিরুদ্ধে কটুক্তি করে ঔদ্ধত্যপূর্ণ ও ধৃষ্টতাপূর্ন বক্তব্য রাখার দায়ে একাত্তরের চিহ্নিত রাজাকার স্বাধীনতাবিরোধী বিএনপি দলীয় সাংসদ সালাহউদ্দিন কাদের চৌধুরীর বিচারের দাবিতে মঙ্গলবার সকালে নোয়াখালীর প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনীতে নগর আওয়ামীলীগ ও যুবলীগের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও সাকা চৌধুরীরর কুশপুত্তলিকা দাহ করা হয়েছে।
চৌমুহনী নগর আওয়ামীলীগের আহবায়ক মাহফুজুল হক বেলালের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক কালাম ছিদ্দিকী,বাবুল মোল্লা, জেলা যুবলীগের সাবেক সভাপতি আক্তার হোসেন ফয়সাল, জেলা আওয়ামীলীগের সদস্য কামরুজ্জামান স্বপন, মটরযান মালিক গ্রুপের সাধারন সম্পাদক আজিজুল বাসার স্বপন, থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল বাসার, পৌর যুবলীগের সভাপতি আমিনুল হক মুন্না, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।
সমাবেশ শেষে দুপুর ১ টায় বিক্ষুদ্ধ নেতা-কর্মীরা পাবলিক হল চত্বরে সাকা চৌধুরীর কুশপুত্তলিকা দাহ করে এবং তাকে নোয়াখালীতে অবাঞ্চিত ঘোষনা করেন।






