চট্টগ্রামস্থ বেগমগঞ্জ-সোনাইমুড়ি থানা কল্যাণ সমিতির নির্বাচনে হানিফ সভাপতি সহিদ মহাসচিব পুনঃনির্বাচিত
চ.নো.রিপোর্ট-Pic-1
চট্টগ্রামে বসবাসরত নোয়াখালীর বেগমগঞ্জ ও সোনাইমুড়ি থানার বাসিন্দাদের সংগঠন বেগমগঞ্জ-সোনাইমুড়ি থানা কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার আগ্রাবাদের শেখ মুজিব রোডস্থ সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে আগামি তিন বছরের জন্য ৩৭ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি গঠন করা হয়।
নির্বাচনে সভাপতি পদে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ হানিফ এবং মহাসচিব পদে আলহাজ্ব শরিয়ত উল্যা শহিদ বিনা প্রতিদ্বন্ধীতায় পুনঃনির্বাচিত হন। পরে নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ইঞ্জিনিয়ার নুরুল হুদা নির্বাচিত সকল কর্মকর্তাকে শপথ বাক্য পাঠ করান। এসময় চট্টগ্রামে বসবাসরত বেগমগঞ্জ ও সোনাইমুড়িবাসী  সুখে দুঃখে সমিতির সবাই এগিয়ে আসার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।
অপরাধ ও সংগঠন সংবাদ