নোয়াখালীতে বিএনপির ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বিকালে জেলা বিএনপির উদ্যোগে নোয়াখালী পৌরহলে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও নোয়াখালী পৌরসভার মেয়র হারুনুর রশিদ আজাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক ও সাবেক সাংসদ মোঃ শাহজাহান। আরো বক্তব্য রাখে এডভোকেট আব্দুর রহমান, মাহবুব আলমগীর আলো, জাহাঙ্গীর আলম কালা প্রমুখ। পরে নোয়াখালীতে বিএনপির সদস্য সংগ্রহ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
এছাড়া জেলার প্রধান বাণিজ্যকেন্দ্র চৌমুহনীর সুগন্ধা কমিউনিটি সেন্টারে এডভোকেট আব্দুর রহিমের সভাপতিত্বে বেগমগঞ্জ উপজেলা বিএনপির এক আলোচনা সভায় বক্তব্য রাখেন জাহাঙ্গীর আলম, নাজমুল গণি চৌধুরী মান্না, বাবু কামাক্ষ্যা চন্দ্র দাস প্রমুখ।