সুমিত আউয়াল: তথ্য প্রযুক্তির বিকাশের সাথে সাথে আমাদের পরিচিত অনেক পেশারই ধরন পরিবর্তন হয়েছে। এরই মধ্যে সাংবাদিকতা অন্যতম একটি পেশা । সংবাদকর্মী পেশাটি সমাজ সেবাধর্মী একটি মহত্বপূর্ণ পেশা। প্রযুক্তির বিকাশের সাথে সাথে এই পেশায় এসেছে অনেক পরিবর্তন। সংবাদকর্মীদের এখন কাজ করতে দেখা যায় ব্লগে ও। ব্লগ বলতে আমরা সাধারণত বুঝি দিনপুন্জি। দিনে দিনে ব্লগ ব্যক্তিগত পর্যায়ে মত প্রকাশের শক্তিশালী একটি মাধ্যম হিসেবে পরিচিত হওয়ার পাশাপাশি ব্লগারদের সংবাদকর্মীর মর্যাদা দেয়া হয়। বলা যায় ইন্টারনেট বর্তমানে অন্যতম শক্তিশালী প্রচার মাধ্যম এবং ব্লগ ইন্টারনেটের সবচেয়ে শক্তিশালী সংবাদমাধ্যম। ব্লগের মাধ্যমে কম্যুনিটি জার্নালীজম যেমন সমাজের অনেক সমস্যা সমাধানে সহায়তা করে তেমনি এটি ইন্টারনেটে আয়ের ও অনেক সুযোগ করে দেয়। আজকাল অনেক বেকার শিক্ষিত যুবক-যুবতী কে ব্লগে আয় করার বিষয়ে জানার আগ্রহ প্রকাশ করতেও দেখা যায়। একটি ব্লগ শুরু করার আগে আপনি ব্লগটিতে কোন বিষয়ে আলোকপাত করতে চান তা নির্ধারন করাটা সবচেয়ে জরুরী বিষয়। বিষয়বস্তু ঠিক হলেই আসবে ঐ বিষয়ে ত্বথ্য-উপাত্ত কোথা থেকে আসবে তা নির্ধারন করার প্রয়োজনীয়তা। এসকল বিষয় ঠিক হলে আসে ব্লগটির প্রচার বা মার্কেটিং এবং উপযুক্ত নাম নির্ধারন। নাম নির্ধারনের সময় মনে রাখতে হবে যে আপনি যেই নামটি নির্ধারন করবেন তা নিয়ে যদি আপনার কোন ভব্যিষৎ পরিকল্পনা থাকে তবে ঐ নামের ডোমেইন খালি আছে কিনা তা পরিক্ষা করে কোন ডোমেইন নিবন্ধনকারি কম্পানির মাধ্যমে ডোমেইনটি দ্রুততার সাথে নিবন্ধন করতে হবে। এছাড়া ব্লগস্পট, ওয়ার্ডপ্রেসের মত সাব-ডোমেইনের মাধ্যমে বিনামুল্যেও ব্লগসাইট তৈরি করা খুবই সহজ এবং এতে কোন খরচ ও নেই। ব্লগস্পট বা ওয়ার্ডপ্রেসের হাজারো ফ্রি টেমপ্লেটের মাঝে যেকোন একটি পছন্দ করে খুব সহযেই ব্লগ তৈরি করা যায়। ব্লগসাইট গুলো বেশিরভাগ ক্ষেত্রে আয়ের উৎস হিসেবে বেছে নেয় এ্যডসেন্স, এ্যডব্রাইটের মত সেবাকে। আয়ের এবং প্রচারের সুবিধার জন্য লক্ষ্য রাখতে হয় সার্চ ইন্জিন বান্ধব হওয়ার দিকে। মনে রাখতে হবে সার্চ ইন্জিন বান্ধব বা এসইও এই ক্ষেত্রে একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য সবসময় বিভিন্ন ই-বুক অথবা ব্লগ এর সরনাপন্ন হয়া উচিত। সবকিছু যত্ন সহকারে শেষ করে এ্যডসেন্স বা এ্যডব্যাইটের লিংক বসানোর জায়গা ঠিক করতে হবে। এ্যডসেন্স বসানোর সময় অবশ্যই ব্লগটির দৃষ্টিনান্দনিকতার কথা মনে রাখাটা সমোচিত। একবার একটি ব্লগে নিয়মিত পাঠক আসতে থাকলেই এর থেকে অর্থ উপার্যন সম্ভব, সর্বপরি আপনাকে স্বাবলম্বী করে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তির পাশাপাশি সামাজিক খ্যাতি ও এনে দিতে পারে। তাই আসুন ইন্টারনেটের এই আধুনিক যুগে ব্লগকে ব্যাবহার করে বেকারত্ব মুক্ত সমাজ গড়ে তুলি।



