ফেনীর বিলোনীয়া স্থল বন্দরের বর্ণাঢ্য উদ্বোধন
11
চ.নো.রিপোর্ট-
সীমান্তবর্তী জেলা ফেনীর পরশুরামের বিলোনীয়া স্থল বন্দরের যাত্র শুরু হয়েছে রোববার। এ উপলক্ষে রোববার বিলোনিয়ার বাংলাদেশ অংশে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে ইন্দো-বাংলা চেম্বার। ফেনী চেম্বারের সহায়তায় বন্দরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বন্দর, জাহাজ ও নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ত্রিপুরার বানিজ্য মন্ত্রী জিতেন্দ্র চৌধুরী, বাংলাদেশ নৌ পরিবহন মন্ত্রনালয়ের সচিব মাসুদ ই এলাহী , ভারতীয় হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী, ত্রিপুরার এম এল এ বাসুদেব ত্রিপুরা।
দুপুর দেড়টায় বাংলাদেশের নৌপরিবহন মন্ত্রী ত্রিপুরার বানিজ্য মন্ত্রী জিতেন্দ্র’র হাতে উপহার হিসাবে ক্রাউন সিমেন্টের একটি রেপ্লিকা তুলে দিয়ে আমদানী-রপ্তানীর কার্যক্রমের শুভসূচনা করেন। পরে প্রধান অতিথি বিলোনীয়াস্থ কাস্টমস অফিস পরিদর্শন করেন এবং বিডিআর বিওপিতে পরিদর্শন বইতে স্বার করে। বিকেল ৩ টায় সিমেন্ট বোঝাই ৫ টি ট্রাক বাংলাদেশ থেকে সিমেন্ট নিয়ে ত্রিপুরা  চেকপোষ্টের মাধ্যমে ভারতের ট্রাকে তুলে দিয়ে পন্য আমদানী-রপ্তানীর আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
ইন্দোবাংলা চেম্বারের চেয়ারম্যান আবদুল মতলুব আহমদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রামের কাষ্টমস কমিশনার ফিরোজ শাহ আলম, ল্যান্ড ফোর্ট চেয়ারম্যান কে এম হারুন, ত্রিপুরার বানিজ্য মন্ত্রনালয়ের সচিব এ কে গুপ্তা, ফেনী জেলা প্রশাসক মোঃ আবদুল কুদ্দুস খান, বিডিআর ইনচার্জ লে: কর্নেল কে এম ছালা উদ্দিন, পুলিশ সুপার মল্লিক ফখরুল ইসলাম, এফবিসিসিআই এর সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম, জেলা আওয়ামীলীগ সভাপতি আজিজ আহমদ চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আবদুর রহমান বি.কম, ত্রিপুরা চেম্বার সভাপতি এম এল দেবনাথ, ফেনী চেম্বার সভাপতি হাজী আলাউদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে ইন্দো-বাংলা চেম্বারের প থেকে অতিথিদের ক্রেষ্ট উপহার দেয়া হয়। এছাড়া দুদেশের অতিথিদের উভয় দেশীয় শাড়ী উপহার দেয়া হয়।
স্থল বন্দরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বন্দরের অবকাঠামোগত উন্নয়ন ও ফেনী-বিলোনীয়া রেল চালুর দাবী জানান। এসময় চট্টগ্রামের কাস্টমস কমিশনার ফিরোজ শাহ আলম, বিলোনীয়ায় কাস্টমসের অফিস ভবন, কর্মকর্তা-কর্মচারীদের বাসভবন, ওয়্যার হাউজ, ট্রাক ইয়ার্ড, রেষ্ট হাউজ ও রাস্তা নির্মানের প্রয়োজনীয়তা তুলে ধরেন।ফেনী চেম্বার সভাপতি হাজী আলা উদ্দিন তার বক্তব্যে দ্রুত অবকাঠামোগত উন্নয়ন, রাস্তা উন্নয়ন, রেল চালুর দাবী করেন। জবাবে নৌপরিবহন মন্ত্রী তার বক্তব্যে এসব দাবী সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের মাধ্যমে পূরনের প্রতিশ্র“তি দেন।
এদিকে স্থল বন্দরের উদ্বোধনী দিনে বাংলাদেশ কাস্টমস্ এর আয় হয়েছে ৩১ হাজার ৯শ ডলার বলে জানিয়েছে বিলোনীয়াস্থ কাস্টমস অফিস সূত্র। রোববার উদ্বোধনী দিনে বাংলাদেশ থেকে রপ্তানী করা হয় ইট, পাথর ও সিমেন্ট । ২০১১ সালের জুন নাগাদ ভারতে বাংলাদেশের রপ্তানী এক বিলিয়ন ডলারে পৌছবে বলে আশাবাদ ব্যক্ত করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে।
ফেনীর সংবাদ