
চ.নো.রিপোর্ট-
নোয়াখালীতে দুই দিনব্যাপী তথ্য ও জ্ঞান মেলা সমাপ্ত হয়েছে শনিবার। জাগো বিজ্ঞান, জাগো বাংলাদেশ- এ শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ টেলিসেন্টার নেটওয়ার্ক ও ইসলামী উন্নয়ন ব্যাংকের সহযোগীতায় এ মেলার আয়োজন করে ইভিলেজ ও দিগন্তের ডাক। নোয়াখালী বিআরডিবি ভবনে আয়োজিত এ মেলার বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল আলোচনা, শিক্ষামূলক ভিডিও চিত্র প্রদর্শন, শিশুদের চিত্রাঙ্কন, বিতর্ক, কুইজ প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
মেলায় তথ্য প্রযুক্তি নিয়ে জেলায় কর্মরত ১০টি প্রতিষ্ঠান তাদের কার্যক্রম তুলে ধরে। মেলার বিভিন্ন পর্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন নোয়াখালীর জেলা প্রশাসক মো: মিজানুর রহমান, বাংলাদেশ ইনষ্টিটিউট অব আইসিটি ইন ডেভলপমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ শহিদ উদ্দিন আকবর, বাংলাদেশ টেলি সেন্টারের প্রোগ্রাম অ্যাসোসিয়েট রহমাতুল আলম মঞ্জু, দিগন্তের ডাকের প্রধান আবু নাছের খাঁন, বন্ধনের পরিচালক আমিনুজ্জামান, প্রানের নির্বাহী প্রধান নুরুল আলম মাসুদ, বিটিএন’র নোয়াখালী রিসোর্স সেন্টারের সমন্বয়ক দিদারুল আলম। 





