চ.নো.রিপোর্ট-
বিএনপির যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায়ের মুক্তির দাবিতে নোয়াখালীতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও সকল সহযোগী সংগঠন। মঙ্গলবার বিকালে জেল শহর মাইজদীর বড় মসজিদ মোড়ে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হারুনুর রশিদ আজাদ। বক্তব্য রাখেন এডভোকেট কাজী কবির, মাহবুব আলমগীর আলো, কাম্যাক্ষা চন্দ্র দাস, জাহাঙ্গীর আলম কালা প্রমুখ। সামবেশ শেষে বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।






