ফ্লোরিডায় লাইফ বাংলাদেশ ফাউন্ডেশন এর কার্যক্রম শুরু
চ.নো.রিপোর্ট-
গত ১১ ই অক্টোবর রোববার  ফ্লোরিডায় লাইফ বাংলাদেশ ফাউন্ডেশন এর প্রথম কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। সভার শুরুতে উপস্থিত কাউন্সিলরদের অংশগ্রহণে ফাউন্ডেশনের সংবিধান গৃহীত হয়। কাউন্সিলররা আগামী কার্য বছরের জন্য নির্বাহী পরিষদ গঠন করেন।
সভায় শিক্ষা ও সামাজিক খাতে দুইটি প্রকল্প হাতে নেওয়া হয়। শিক্ষা খাতে আসন্ন ২০১০ সনের এস, এস, সি পরীক্ষার ফিস দিতে অপারগ দরিদ্র মেধাবী ছাত্রদের আর্থিক সাহায্য প্রদানের সিদ্ধান্ত হয়। অপর প্রকল্পে আগামী শিাবর্ষে নবম শ্রেণীতে উন্নীত দরিদ্র ছাত্র-ছাত্রী ও তাদের পরিবারকে উচ্চমাধ্যমিক পর্যায়ে অতিক্রম পর্যন্ত চার বছরের জন্য মাসিক বৃত্তি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় ফাউন্ডেশনের সংবিধান অনুযায়ী ফাউন্ডেশনের সার্বিক কার্যক্রম নিরীন ও পর্যবেন এর জন্য এবং সদস্য বৃদ্ধির ল্েয দুইটি বিশেষ কমিটি গঠন করা হয়। কাউন্সিলররা ফাউন্ডেশন এর সদস্যদেরকে দরিদ্র মেধাবী এস, এস, সি পরীক্ষাথীদের নাম প্রস্তাবনার জন্য এবং বৃত্তি তহবিল সংগ্রহের জন্য সকল দানশীল ব্যক্তিবর্গ ও  প্রতিষ্ঠানকে আহবান জানান। এ প্রসঙ্গে লাইফ বাংলাদেশ ফাউন্ডেশন এর সাথে ই-মেইল : info@lifebangladesh.org এ যোগাযোগ করুন।
অপরাধ ও সংগঠন সংবাদ