কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন : মজনু সভাপতি, মুন্না সম্পাদক
কোম্পানীগঞ্জ প্রতিনিধি-
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ত্রি-বার্ষিক কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। সোমবার 11সন্ধ্যায় উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে সিনিয়র সাংবাদিক এহসানুল আলম খসরুর সভাপতিত্বে এক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। এতে বার্তা সংস্থা ফোকাস বাংলার প্রতিনিধি ইকবাল হোসেন মজনুকে সভাপতি এবং দৈনিক ভোরের ডাক প্রতিনিধি এ এইচ এম মান্নান মুন্নাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটির অপরাপর দায়িত্বপ্রাপ্তরা হচ্ছেন, সহ সভাপতি বাবু রতিলাল দাস, সহ সাধারণ সম্পাদক মু. আবদুল হালিম হালিম রকি, সাংগঠনিক সম্পাদক মোঃ শরফুদ্দিন শাহীন, অর্থ সম্পাদক বাবু অজয় আচার্য্য, সমাজ কল্যাণ সম্পাদক আবদুল কাদের হাজারী, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক সোহরাব হোসেন বাবর, প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহাগ সামি, সিনিয়র সদস্য এহসানুল আলম খসরু ও মোঃ জাফর উল্যাহ।

সড়ক দূর্ঘটনা, অপরাধ ও হামলা-সংঘর্ষ