অনলাইনে পাওয়া যাচ্ছে নোবিপ্রবি'র ভর্তি ফরম
11চ.নো.রিপোর্ট-
অনলাইনে পাওয়া যাবে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০০৯-১০ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তির প্রাথমিক আবেদন পত্র ও প্রয়োজনীয় নির্দেশিকা। বিশ্ববিদ্যালয়েরোববার থেকে অনলাইনে পাওয়া যাবে নোবিপ্রবির ভর্তি ফরমর ওয়েবসাইট (www.nstu.edu.bd)তে ১৮ অক্টোবর রোববার থেকে আগামী ১০ ডিসেম্বর ২০০৯ পর্যন্ত ভর্তির প্রাথমিক আবেদন পত্র ও ভর্তি নির্দেশিকা বিনামূল্যে ডাউনলোড করা যাবে বলে জানিয়েছে নোবিপ্রবি কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী জানান, আগ্রহী প্রার্থীদেরকে ওয়েবসাইট থেকে ডাউনলোডকৃত কেবলমাত্র একটি নির্দিষ্ট ফরমে আবেদন করতে হবে। আবেদন ফরম সঠিকভাবে পূরণ করে ৪০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডারসহ প্রয়োজনীয় কাগজপত্র সরাসরি বা ডাকযোগে ১০ ডিসেম্বরের মধ্যে মধ্যে বিশ্ববিদ্যালয়ে পৌঁছাতে হবে। বিশ্ববিদ্যালয় থেকে ৩১ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষার প্রবেশপত্র পরীক্ষার্থীর বর্তমান ঠিকানায় প্রেরণ করা হবে।
জানা যায়, নোবিপ্রবির কম্পিউটার সায়েন্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স, ফার্মেসী, এপ্লায়েড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল টেকনোলজি এবং মাইক্রোবায়োলজি বিভাগে ৫০জন করে আড়াইশ ছাত্রছাত্রী ভর্তি করা হবে।
ক্রীড়া ও সংস্কৃতির খবর