চ.নো.রিপোর্ট-
নোয়াখালীতে জাতীয় পার্টির উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে সোনাইমুড়ি
উপজেলার আমিরাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চেয়ারম্যানে রাজনৈদিক উপদেষ্টা সাবেক মন্ত্রী এডভোকেট মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি সালাহ উদ্দিন আহম্মেদ।
সোনাইমুড়ি উপজেলা জাতীয় পার্টির সভাপতি হারুনুর রশিদ বাশারের সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোবারক হোসেন আজাদ, সিরাজুল ইসলাম, শাহাদাত হোসেন, ডাঃ মহিউদ্দিন, মিজানুর রহমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় এডভোকেট মাহবুবুর রহমান দুই নেত্রীর সমালোচনা করে বলেন, দুই নেত্রীর শাসনামলে জনগণ দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি দেখেছে। অথচ এরশাদের শাসনামলেই জনগণ ভালো ছিলো। আগামি নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করবে। সে লক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে দলকে সংগঠিত করার আহবান জানান তিনি।
এর আগে আগামি ২০ ডিসেম্বর নোয়াখালী জিলা স্কুল মাঠে এরশাদের জনসভা সফল করতে জেলা জাতীয় পার্টির সভাপতি সালাহ উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
নোয়াখালীতে জাতীয় পার্টির উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে সোনাইমুড়ি
উপজেলার আমিরাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চেয়ারম্যানে রাজনৈদিক উপদেষ্টা সাবেক মন্ত্রী এডভোকেট মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি সালাহ উদ্দিন আহম্মেদ।সোনাইমুড়ি উপজেলা জাতীয় পার্টির সভাপতি হারুনুর রশিদ বাশারের সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোবারক হোসেন আজাদ, সিরাজুল ইসলাম, শাহাদাত হোসেন, ডাঃ মহিউদ্দিন, মিজানুর রহমান প্রমুখ।