
হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক-
মুক্তিযুদ্ধের সংগঠক সাবেক সাংসদ সদস্য ও কুমিউনিষ্ট আন্দোলনের অন্যতম পুরোধা বিপ্লবী বরুণ রায়ের প্রয়াণে গত ২০ ডিসেম্বর রোববার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসট হাইটস্’র জুইস কমিউনিটি সেন্টারে প্রোগ্রেসিভ ফোরামের উদ্যোগ সর্বজনীন স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের আহবায়ক খোরশেদুল ইসলামের সভাপতিত্বে ও বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক সউদ চৌধুরীর সার্বিক উপস্থাপনা ও পরিচলনায় সভায় সূচনা বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব আলীম উদ্দিন।
সভার শুরুতেই স্বর্গীয় বরুণ রায়ের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং ৫২’র ভাষা আন্দোলন, ৭১’র মুক্তিযুদ্ধসহ আজ অবদি সকল গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের স্মরণে দাঁড়িয়ে একমিনিট নিরবতা পালন করা হয়। শোকসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেজ সৈয়দ মোহাম্মদ উল্যা, রতন বড়ুয়া, আবু তালেব, ড. প্রদীপ রঞ্জন কর, ফেরদৌস চৌধুরী, বেলাল বেগ, আবুল কাসেম, তোফায়েল আহমদ চৌধুরী, সরাফ সরকার, নাজমুল ইসলাম চৌধুরী, নূরে আলম গেদু, রশিদ আহমদ মুজাহিদ আনসারী, সৈয়দ বজলুর রহমান, জাফর চৌধুরী প্রমুখ।
সভায় বরুণ রায়ের দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ইতিবৃত্ত তুলে ধরেন লেখক ও উদীচির সিনিয়র সহ-সভাপতি ও প্রয়াত বরুণ রায়ের ঘনিষ্ঠ সুব্রত বিশ্বাস। উদীচির সাধারণ সম্পাদক জীবন বিশ্বাসের পরিচালনায় সমবেত দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন উদীচির শিল্পীবৃন্দ। সভায় প্রয়াত বরুণ রায়ের স্মৃতিকে অম্লান করে রাখতে সউদ চৌধুরীকে সভাপতি ও রশীদ আহমদকে সাধারণ সম্পাদক করে একটি কমিটি গঠন করা হয়।



