
ফেনী প্রতিনিধি-
জাতীয় পার্টির ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে শনিবার বিকেলে ফেনী জেলা জাতীয় পার্টির উদ্যেগে সংগঠনের ট্রাংক রোড়স্থ জেলা কার্যালয়ের সামনে থেকে এক বর্নাঢ্য মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্ব পুর্ন সড়ক প্রদনি করে পুনরায় জেলা কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব হাজী আলা উদ্দিন, জেলা জাতীয় পার্টির সভাপতি মোশারফ হোসেন ও সাধারন সম্পাদক কে.বি.এম.জাহাঙ্গীর আলম মিছিলে নেতৃত্ব দেন। মিছিলে ফেনীর বিভিন্ন উপজেলার শত শত নেতা কর্মী অংশ গ্রহন করেন।




