আকুল বাসনা : জাতির সুসংহত ঐক্য গড়ে উঠুক
-জাহিদুর রহমান-
রাতের অবগুণ্ঠন সরিয়ে ভোরের হলুদাভ সূর্যটা আলো ছড়াবে দিগন্তজুড়ে। সরষে ক্ষেতের আলে 11খেজুরপাতার ফাঁকগলে পড়া সূর্যের সে আলোয় অতীতের সব দু:খ-ক্ষোভে মুছে সুন্দর একটি বছরের সূচনা হবে। সেআশায় স্বাগত জানিয়েছি ২০১০ সালকে। বিদায় জানিয়েছি ঘটনাবহুল ২০০৯।
বছর আসে, বছর যায়। এভাবে স্মরণাতীত কাল পথকে এসেছে, অনাগত ভবিষ্যতেও আসবে। তবে গুরুত্বপূর্ণ হলো, নববর্ষের পদার্পণমুহূর্তে সালতামামি এবং নতুন বছরের করণীয় নির্ধারণ। এটা ব্যক্তি, পরিবার, সমাজ, দেশ ও জাতি সবার বেলায়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য প্রত্যাশা হতে হবে সুস্পষ্ট। বিগত বছর এই আশার কতটুকু পূরণ করেছে, তার হিসাব মেলানোর মতোই প্রয়োজন নববর্ষের শুভণেই কাজে নেমে পড়া। যথাযথ আত্মসমালোচনা ও মূল্যায়নের নিরিখে নতুন বছরে নব উদ্যমে ব্রতী হতে হবে। আমরা জীবনের সব পর্যায়ে যদি অতীত থেকে শিক্ষা নিই এবং বাস্তবভিত্তিক অগ্রাধিকার নির্ণয় করি, তাহলে সামনের দিনগুলোতে মহান লক্ষের পথে এগিয়ে যাওয়া হবে অনেক সহজ।
নতুন বছরের কাছে দেশবাসীর আকুতির সাথে একাত্ম হয়ে এই সুন্দর ণে আমারও প্রার্থনা- নতুন বছরে জাতির সুসংহত ঐক্য গড়ে উঠুক, নিশ্চিত হোক জাতীয় জীবনে শান্তি, সহাবস্থান ও সমঝোতা; আর রক্তার্জিত বাংলাদেশ উন্নীত হোক আদর্শস্থানীয় কল্যাণরাষ্ট্রে।
স্বাগত নববর্ষ। শুভ হোক সবার জীবন।

স্টাফ রিপোর্টার, ফোকাস বাংলা নিউজ, ঢাকা।
ই-মেইল :  zahid.nishan@gmail.com