
যুক্তরাষ্ট্র প্রতিনিধি-
যুক্তরাষ্ট্রে পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। এ উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র ইউনিট, মুক্তিযোদ্ধা যুব কমান্ড, জয় বাংলা পরিষদ, ঘাতক দালাল নির্মূল কমিটি ও বঙ্গবন্ধু পরিষদের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
নিউইয়র্কের জ্যামাইকার বার্ণি সেন্টারে ১০ জানুয়ারি রোববার রাত ৯টায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঘাতক দালাল নির্মূল কমিটি ও জয় বাংলা পরিষদের সভাপতি ড. মহসিন আলী। মুক্তিযোদ্ধা সংসদের সিনিয়র ডেপুটি কমান্ডার ডাঃ মাসুদুল হাসানের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এমাজ উদ্দিন প্রামাণিক। বিশেষ
অতিথি ছিলেন নিউইয়র্কস্থ বাংলাদেশ কনসাল জেনারেল এম সামছুল হক, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হেলালুল করিম। বক্তব্য রাখেন প্রবীন সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্যাহ, সাংস্কৃতিক সংঠক সউদ চৌধুরী, মূলধারার রাজনৈতিক মুর্শেদ আলম, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সরাফ সরকার, আবু তালেব, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের প্রচার সম্পাদক সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, আওয়ামীলীগ নেতা আব্দুর রহিম বাদশা, লুৎফুল কবীর, হাজী এনাম, নুরুল আমীন কোতোয়াল, নুরুল আলম জাহাঙ্গীর, শিমুল হোসেন, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, খুরশিদ আনোয়ার বাবুল, এ কে এম আলম, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ সামছুল আলম প্রমুখ। আলোচনা সভা শেষে সংগীত পরিবেশন করেন শিল্পী সবিতা দাস।






