নোয়াখালীতে মাসব্যাপী ক্রিকেট কোচিং ক্যাম্প সমাপ্ত : ক্রিকেটকে গ্রামগঞ্জে ছড়িয়ে দেব-বিসিবি সভাপতি
11
চ.নো.রিপোর্ট-
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ও অর্থ মন্ত্রনালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি আ হ ম মোস্তফা কামাল (লোটাস কামাল) এমপি বলেছেন, ক্রিকেটকে গ্রামেগঞ্জে ছড়িয়ে দেব। যাতে এ গ্রামগঞ্জ থেকে খেলোয়াড় বের হয়ে আসতে পারে এবং সাধারণ মানুষের কাছে ক্রিকেট আরও জনপ্রিয় হয়। শুক্রবার বিকালে নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে মাসব্যাপী ম্যাক্স ক্রিকেট ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিসিবির সহ-সভাপতি মাহবুবুল আনম, ম্যাক্স গ্র“পের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ আলমগীর, বিসিবির পরিচালক গাজী আশরাফ হোসেন লিপু । অন্যদের মধ্যে বিসিবির কাউন্সিলর মোঃ মঞ্জুরুল করিম ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সামসুল হাছান মিরন প্রমুখ pic-2বক্তব্য রাখেন।
গত ১২ ডিসেম্বর শুরু হওয়া মাসব্যপী ক্রিকেট প্রশিন ক্যাম্পে জেলার ৯টি উপজেলা থেকে ৬০ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহণ করেন। এ ক্যাম্পের প্রশিক্ষকের দায়িত্বে ছিলেন জাতীয় ক্রিকেট একাডেমীর প্রশিক ইমদাদুল হক ইমদু, পেস বলার ফাউন্ডেশানের প্রশিক মাহবুব আলী জাকি ও স্থানীয় প্রশিক্ষক স্বদেশ মজুমদার। সমাপনী অনুষ্ঠানে ক্রিকেট ক্যাম্পে প্রশিক্ষন প্রাপ্ত বেস্ট বলার কামরুল ইসলাম ও বেস্ট ব্যাটসম্যান ইমাম হোসেন শামিমকে প্রধান অতিথি ক্রেষ্ট প্রদান করেন। প্রধান অতিথিকে জেলা ক্রীড়া সংস্থা ও আবহনী ক্রীড়া চক্র সহ  কয়েকটি ক্রীড়া সংগঠনের পক্ষ থেকে ক্রেষ্ট প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তৃতায় বিসিবি সভাপতি আরো বলেন, এই প্রশিক্ষন ক্যাম্প থেকে যারা বের হয়ে এসেছে তারাই ক্রিকেটের লক্ষ্যস্থির করবে। যাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড খেলোয়াড় ও মানুষের আশা আকাংখার প্রতিফলন ঘটাতে পারে। তিনি আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রিকেটকে ভালবাসেন। তার সহযোগীতায় ক্রিকেটকে আমরা আরো এগিয়ে নিয়ে যাব।
সমাপনী অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
ক্রীড়া ও সংস্কৃতির খবর