
জুলহাস তালুকদার, ফেনী-
শৈত্য প্রবাহের তীব্র শীতে ফেনীতে হতদরিদ্র মানুষের দূর্ভোগ চরমে উঠেছে । মঙ্গলবার ৪র্থ দিনের মতো ফেনীতে সূর্য দেখা যায়নি। শৈত প্রবাহের কুয়াশার চাদরে ঢাকা সাধারন মানুষের দৈনিন্দন কাজে নেমে এসেছে স্থবিরতা।
তীব্র শীতের কুয়াশা উপেক্ষা করে দুমুঠো ভাতের টাকা নিশ্চিত করার জন্য শ্রমজীবী মানুষ গুলো গতর (শ্রম) বেচতে ভোর থেকে শহরের ট্রাংক রোডের নির্দিষ্ট স্থানে ভিড় জমিয়েছে।
তেমনি স্কুলে পড়ুয়া ও প্রইভেট শিক্ষকের কাছে পড়ার জন্য ছাত্র/ছাত্রীরা ভোরেই রাস্তায় নেমে এসেছে।
শ্রমজীবী মানুষের খাটা-খাটির মধ্য দিয়ে দিন পার হলে ও রাতে নেমে আসে তাদের জীবনে অসহনীয় যন্ত্রনা, খোলা আকাশের নীচে ফোঁটা ফোঁটা কুয়াশা ঝরার ভিতর চটের বস্তা অথবা সামান্য জরাজীর্ণ কাপড় মুড়ে দিয়ে কোন ভাবেই কাটিয়ে দিচ্ছে শীতের রাত।
এসব পরিবারের শিশুদের জন্য শীতের যন্ত্রনা ভয়ানক হয়ে দাঁড়িয়েছে। শীতজনিত রোগে আক্রান্ত হয়ে পড়েছে এসব অসহায় পরিবারের শিশু ও মহিলারা।
ইতিমধ্যে জেলা প্রশাসক, মার্কেন্টাইল ব্যাংকসহ বিভিন্ন সংস্থা শহরের বিভিন্ন এলাকার ফুটপাতে রাত কাটানো ছিন্ন মূলদের মধ্যে শীতবস্ত্র বিতরন করেছে যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।



