বাংলাদেশ কৃষি ব্যাংক ফেনী অঞ্চলে প্রকাশ্যে কৃষি ঋন বিতরন শুরু করেছে
11
জুলহাস তালুকদার, ফেনী -
বর্তমান সরকার কৃষকের ঋন গ্রহনে হয়রানী বন্ধের জন্য প্রকাশ্য কৃষি ঋন বিতরন কর্মসূচীর আওতায় বাংলাদেশ কৃষি ব্যাংক ফেনী অঞ্চলে  বুধবার ৪৬৭ জন কৃষককে ১ কোটি ৩২ লক্ষ ১৬ হাজার টাকা কৃষি ঋন  বিতারন করেছে।
এ উপলক্ষে বুধবার সকাল থেকে ফেনীর ৬টি উপজেলায়র প্রতিটি উপজেলা পরিষদ প্রাঙ্গনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় সংশ্লিষ্ঠ উপজেলা নির্বাহী আফিসার ও  ইউপি চেয়াম্যান, বিকেবি ফেনী আঞ্চলিক ব্যবস্থাপক এরশাদ উদ্দিন আহমেদ, বিকেবি ফেনী অঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা গোলাম মর্তুজাসহ বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফেনীর সংবাদ