চ.নো.রিপোর্ট-
নোয়াখালীর মাইজদী শহীদ ভুলু ষ্টেডিয়ামে অনুষ্ঠিত রয়েল-টাইগার ফুটবল লীগে চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী ক্রীড়া চক্র। শুক্রবার বিকেলে অনুষ্ঠিত ফাইনালে তাঁরা ২-০ গোলে হারায় ব্রাদার্স ইউনিয়নকে। বিজয়ী দলের জুয়েল ও সফি একটি করে গোল করে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের দলের হাতে ট্রপি তুলে দেন স্থানীয় সাংসদ একরামূল করীম চৌধুরী।
জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক (ডিসি) মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রয়েল টাইগার ফুটবল লীগের পৃষ্ঠপোশক ও নোয়াখালী ফুটবল এসোসিয়েশনের সভাপতি মামুনুর রশীদ কিরন, সদর উপজেলার চেয়ারম্যান শিহাব উদ্দিন শাহীন ও জেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি সামছুল হাসান মীরণ প্রমুখ উপস্থিত ছিলেন।