লক্ষ্মীপুরের রামগতি উপজেলার টুমচর-চর বাগ্গায় দুর্ধর্ষ ডাকাত নুরনবী ওরফে কালুকে (৩৮) বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ গ্রেফতার করেছে। চর বাগ্গার ভূমিহীনসহ স্থানীয় লোকজন তাকে আটক করে গনপিটনী দিয়ে
একটি কান কেটে দেয়। পরে নৌ ফাঁড়ির পুলিশ চর বাগ্গা থেকে তাকে আহত অবস্থায় উদ্ধার করে।
বড় খেরী নৌ পুলিশ ফাঁড়ির এসআই তাজল ইসলাম জানান, তার বিরুদ্ধে রামগতি থানায় নারী নির্যাতন ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে পৃথক ৩টি মামলা রয়েছে। এছাড়া নোয়াখালীর চরজব্বার ও হাতিয়া থানায় তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা রয়েছে বলে জানা যায়।
ইউপি সদস্য মোঃ নাছির উদ্দিন জানান, নুর নবী কালু মেঘনা নদীর দুর্ধর্ষ জলদস্যু জাহাঙ্গীর গ্র“পের সদস্য। ডাকাতির মামলায় সে দীর্ঘ দিন জেলে ছিল। গত ৯ জানুয়ারি শনিবার কালু চর বাগ্গায় এক গৃহবধুকে (নুর বানু) ধর্ষনের পর ৫দিন আটকে রাখে। তার এ রকম হত্যা, ধর্ষণ, লুটপাট, অপহরন ও চাঁদাবাজিসহ সন্ত্রাসী তৎপরতার কারনে টুম চর ও চর বাগ্গা এলাকার দুর্গম চরবাসী জিম্মি হয়ে পড়েছিল।
একটি কান কেটে দেয়। পরে নৌ ফাঁড়ির পুলিশ চর বাগ্গা থেকে তাকে আহত অবস্থায় উদ্ধার করে। বড় খেরী নৌ পুলিশ ফাঁড়ির এসআই তাজল ইসলাম জানান, তার বিরুদ্ধে রামগতি থানায় নারী নির্যাতন ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে পৃথক ৩টি মামলা রয়েছে। এছাড়া নোয়াখালীর চরজব্বার ও হাতিয়া থানায় তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা রয়েছে বলে জানা যায়।