ডেস্ক রিপোর্ট-
নিউইয়র্ক থেকে আরো একটি ওয়েভ পত্রিকা যাত্রা শুরু করলো। বাংলা ওয়ার্ল্ড নিউজ ডট কম নামের
এই অনলাইন পত্রিকার আনুষ্ঠানিক উদ্বোধন হয় প্রকাশনা উৎসবের মাধ্যমে। গত ২৩ জানুয়ারী শনিবার সন্ধ্যায় নিউইয়র্কের বাঙালি অধ্যুষিত জ্যাকসন হাইটসের কারাহী রেষ্টুরেন্টে পত্রিকার উদ্বোধন করেন কুম্যুনিটির প্রবীন ব্যক্তিত্ব অধ্যাপক ড. দেলোয়ার হোসেন।
পত্রিকার প্রেসিডেন্ট ও প্রকাশক আবুল হাসেম বুলবুল এই প্রকাশনা উৎসব অনুষ্ঠানে তার বক্তব্যে বলেন, বিশ্বের বিভিন্ন দেশে আজ ছড়িয়ে পড়েছে অসংখ্য বাংলাদেশী। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে পড়ছে এ দেশের ইতিহাস, সভ্যতা আর সংস্কৃতি। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর জন্ম নেয়া বাংলাদেশ আজ মাথা উচুঁ করে দাঁড়িয়ে আছে বিশ্বে। তাই বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, শিল্প, সংস্কৃতিতে প্রবাসী বাংলাদেশীদের আরো উজ্জীবিত ও অনুপ্রণিত করতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। বাংলাদেশ সহ বিশ্বে প্রতিদিন চলমান রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও নানান ঘটনাবলী সার্বক্ষণিক খবর জানানো এবং সেই সঙ্গে ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, শিল্প, সংস্কৃতিসম্পর্কে প্রবাসী বাংলাদেশীদের জ্ঞান ভান্ডারকে আরো সমৃদ্ধ করতে এই অনলাইন পত্রিকা সহায়ক ভূমিকা পালন করবে বলে আমাদের বিশ্বাস। এই অনলাইন পত্রিকা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া কোটি বাংলাদেশীর মাঝে ভ্রাতৃত্ব ও সৌহার্দের বন্ধনকে আরো সুদৃড় করবে বলেও আমরা আশাবাদী। একইসঙ্গে প্রবাসীদের মতামত ও বিভিন্ন পরামর্শ আমাদেরকেও উপকৃত করবে।
উদ্বোধন অনুষ্ঠানের প্রারম্ভে কোরান থেকে তেলোয়াত করেন ইমাম কায়েক উদ্দিন। উদ্বোধন অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক নিউইয়র্কের সম্পাদক মাহবুবুর রহমান, সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক এখন সময় সম্পাদক কাজী শামছুল হক, সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডাঃ ওয়াজেদ এ খান, প্রবাসী বার্তার
সম্পাদক ও প্রেসিডেন্ট গিয়াস আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট ভয়েস সম্পাদক সৈয়দ সাদাত হাসান, সাপ্তাহিক বর্ণমালা সম্পাদক মাহফুজুর রহমান, বাংলাদেশ সোসাইটির অন্যতম সহ-সভাপতি, আজহারুল হক মিলন, এটিএন বাংলার প্রতিনিধি আবু দারা জুবায়ের, সাংবাদিক মাহমুদু খান তাসের, বার্তা সংস্থা বাপস'র নিউজ এডিটর হাকিকুল ইসলাম (খোকন), কম্যুনিটি নেতা ডা: কবির হোসেন সহ আরো অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বাণী দিয়েছেন- নিউইয়র্ক স্টেট গভর্নর ডেভিড পেটারসন, মেয়র মাইকেল ব্লুমবার্গ, ইউএস সিনেটর চাক সুমার, ক্রিস্টেন জিলিব্র্যান্ড, কংগ্রেসম্যান জোসেফ ক্রাউলি, কংগ্রেসম্যান এলিয়েট এঞ্জেল, কংগ্রেসম্যান গ্রেগারী ম্যাক্স, কংগ্রেসম্যান ক্যারলান মেলোনী, স্টেট সিনেটর জর্জ মিক, এসেম্বলীওমেন ক্যাথলিন উউনট, সাপ্তাহিক বাংলাদেশ পত্রিকার প্রেসিডেন্ট ডাঃ হামিদুজ্জামান, দৈনিক নিউ ন্যাশন পত্রিকার সম্পাদক মোস্তফা মজুমদার সহ আরো অনেকে।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ নতুন এই ওয়েভ পত্রিকার সাফল্য কামনা করেন। সর্বশেষে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
নিউইয়র্ক থেকে আরো একটি ওয়েভ পত্রিকা যাত্রা শুরু করলো। বাংলা ওয়ার্ল্ড নিউজ ডট কম নামের
এই অনলাইন পত্রিকার আনুষ্ঠানিক উদ্বোধন হয় প্রকাশনা উৎসবের মাধ্যমে। গত ২৩ জানুয়ারী শনিবার সন্ধ্যায় নিউইয়র্কের বাঙালি অধ্যুষিত জ্যাকসন হাইটসের কারাহী রেষ্টুরেন্টে পত্রিকার উদ্বোধন করেন কুম্যুনিটির প্রবীন ব্যক্তিত্ব অধ্যাপক ড. দেলোয়ার হোসেন।পত্রিকার প্রেসিডেন্ট ও প্রকাশক আবুল হাসেম বুলবুল এই প্রকাশনা উৎসব অনুষ্ঠানে তার বক্তব্যে বলেন, বিশ্বের বিভিন্ন দেশে আজ ছড়িয়ে পড়েছে অসংখ্য বাংলাদেশী। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে পড়ছে এ দেশের ইতিহাস, সভ্যতা আর সংস্কৃতি। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর জন্ম নেয়া বাংলাদেশ আজ মাথা উচুঁ করে দাঁড়িয়ে আছে বিশ্বে। তাই বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, শিল্প, সংস্কৃতিতে প্রবাসী বাংলাদেশীদের আরো উজ্জীবিত ও অনুপ্রণিত করতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। বাংলাদেশ সহ বিশ্বে প্রতিদিন চলমান রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও নানান ঘটনাবলী সার্বক্ষণিক খবর জানানো এবং সেই সঙ্গে ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, শিল্প, সংস্কৃতিসম্পর্কে প্রবাসী বাংলাদেশীদের জ্ঞান ভান্ডারকে আরো সমৃদ্ধ করতে এই অনলাইন পত্রিকা সহায়ক ভূমিকা পালন করবে বলে আমাদের বিশ্বাস। এই অনলাইন পত্রিকা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া কোটি বাংলাদেশীর মাঝে ভ্রাতৃত্ব ও সৌহার্দের বন্ধনকে আরো সুদৃড় করবে বলেও আমরা আশাবাদী। একইসঙ্গে প্রবাসীদের মতামত ও বিভিন্ন পরামর্শ আমাদেরকেও উপকৃত করবে।
উদ্বোধন অনুষ্ঠানের প্রারম্ভে কোরান থেকে তেলোয়াত করেন ইমাম কায়েক উদ্দিন। উদ্বোধন অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক নিউইয়র্কের সম্পাদক মাহবুবুর রহমান, সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক এখন সময় সম্পাদক কাজী শামছুল হক, সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডাঃ ওয়াজেদ এ খান, প্রবাসী বার্তার
সম্পাদক ও প্রেসিডেন্ট গিয়াস আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট ভয়েস সম্পাদক সৈয়দ সাদাত হাসান, সাপ্তাহিক বর্ণমালা সম্পাদক মাহফুজুর রহমান, বাংলাদেশ সোসাইটির অন্যতম সহ-সভাপতি, আজহারুল হক মিলন, এটিএন বাংলার প্রতিনিধি আবু দারা জুবায়ের, সাংবাদিক মাহমুদু খান তাসের, বার্তা সংস্থা বাপস'র নিউজ এডিটর হাকিকুল ইসলাম (খোকন), কম্যুনিটি নেতা ডা: কবির হোসেন সহ আরো অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ।উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বাণী দিয়েছেন- নিউইয়র্ক স্টেট গভর্নর ডেভিড পেটারসন, মেয়র মাইকেল ব্লুমবার্গ, ইউএস সিনেটর চাক সুমার, ক্রিস্টেন জিলিব্র্যান্ড, কংগ্রেসম্যান জোসেফ ক্রাউলি, কংগ্রেসম্যান এলিয়েট এঞ্জেল, কংগ্রেসম্যান গ্রেগারী ম্যাক্স, কংগ্রেসম্যান ক্যারলান মেলোনী, স্টেট সিনেটর জর্জ মিক, এসেম্বলীওমেন ক্যাথলিন উউনট, সাপ্তাহিক বাংলাদেশ পত্রিকার প্রেসিডেন্ট ডাঃ হামিদুজ্জামান, দৈনিক নিউ ন্যাশন পত্রিকার সম্পাদক মোস্তফা মজুমদার সহ আরো অনেকে।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ নতুন এই ওয়েভ পত্রিকার সাফল্য কামনা করেন। সর্বশেষে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।






