চৌমুহনী গণিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত
11
চ. নো. রিপোর্ট-

চৌমুহনী গনিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গত ৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি গোলাম ফারুক ভূঁইয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে  প্রতিযোগীতার উদ্বোধন করেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী সলিম উল্যা। দিন ব্যাপী প্রতিযোগীতায় প্রথম শ্রেণী থেকে দশম শ্রেনী পর্যন্ত ৩৮টি ইভেন্টে অংশ নেয় ছাত্রছাত্রীরা। দিনব্যাপী প্রতিযোগীতা পরিচালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বাহার, নোয়াখালী ফুটবল এসোশিয়েশনের যুগ্ম সম্পাদক বাবু নির্মল চন্দ্র দাস, বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষিকা অনীতা নাগসহ শিক্ষকবৃন্দ।
বিকালে অধ্যাপক প্রদীপ নারায়ণ সাহার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন বেগমগঞ্জের উন্নয়নের অগ্রদূত বিশিষ্ট সমাজসেবক মিনহাজ আহম্মেদ জাবেদ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার হারুন উর রশীদ হাযারী, ট্রাষ্ট ব্যাংকের সাবেক এমডি ইকবাল ইউ আহম্মেদ, বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মানজারুল মান্নান প্রমুখ।
বিশেষ অতিথির বক্তৃতায় ইকবাল ইউ আহম্মেদ বিদ্যালয়ের নগদ ২০ হাজার টাকা ও একটি কম্পিউটর প্রদানের প্রতিশ্রুতি দেন।
প্রধান অতিথির বক্তৃতায় মিনহাজ আহম্মেদ জাবেদ বলেন, বেগমগঞ্জের উন্নয়নে জনগণের পাশে ছিলাম এবং আগামি সময়েও থাকবো। তিনি বিদ্যালয় ভবন নির্মাণসহ সার্বিক উন্নয়নে সহযোগীতার আশ্বাস দেন।
ক্রীড়া ও সংস্কৃতির খবর