চ.নো.রিপোর্ট-
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের মেধাবী ছাত্র আবু বকর ছিদ্দিক নিহত হওয়ার প্রতিবাদসহ বিভিন্ন দাবিতে রোববার নোয়াখালী শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। সকাল এগারটায় শহরের টাউন হলের পাশের দলীয় কার্যলয় থেকে মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এর পর দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে ছাত্র ফ্রন্টের জেলা সহসভাপতি পলাশ চন্দ্র রাউৎ, সেক্রেটারি বিটুল তালুকদার, সাংগঠনিক সম্পাদক রিয়াজুল হাসান রিয়াদ প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা আবু বকর ছিদ্দিকের হত্যকান্ডের পর স্বরাষ্ট্রমন্ত্রীর দেয়া বক্তব্যের তীব্র নিন্দা জানান এবং বকরের খুনিদের অভিলম্বে গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। পাশাপাশি শিক্ষাঙ্গনে সন্ত্রাস, দখলদারিত্ব, ভর্তি বানিজ্য বন্ধের দাবি জানান।