ঐক্যবদ্ধভাবে কাজ করলে জনগণের কল্যাণ করা সম্ভব- রুবি রহমান এমপি
11
চ.নো.রিপোর্ট-
কবি রুবি রহমান এমপি বলেছেন ঐক্যবদ্ধভাব কাজ করলে জনগণের কল্যাণ সম্ভব। আমাদের সাধ্য সীমিত কিন্তু স্বপ্ন আকাশ ছোঁয়া। আমাদের অদম্য  সাহসও আছে যা দিয়ে আমরা সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারি। বিগত নির্বাচনে মহাজোটের পক্ষে দেশের মানুষে ঐক্যবদ্ধ অবস্থানই তা প্রমান করে।
রোববার বিকালে চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভুমিদস্যুদের কাছ থেকে বিদ্যালয়ের ভূমি ও আশপাশের পরিবেশ উদ্ধার প্রসঙ্গে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মামুনুর রশিদ কিরণের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেগমগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ উল্যা, ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মানজারুল মান্নান, বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, চৌমুহনী পৌরসভার সাবেক মেয়র এডভোকেট আব্দুর রহিম, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক বাদশা, বিএনপি নেতা জুলফিকার আলী ভুট্টো প্রমুখ।
রুবি রহমান এমপি আরো বলেন, মহাজোট সরকারের প্রতিটি উন্নয়নমূলক কর্মসূচীকে জনগণের কাছে নিয়ে যেতে হবে। যাতে মানুষ উন্নয়নের সুফল ভোগ করতে পারে।
চলতি সংবাদ