ফেনীর ফুলগাজীর আনন্দপুরের সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে সংবাদ সম্মেলন
11
ফেনী থেকে জুলহাস তালুকদার-

ফুলগাজীর আনন্দপুরের মো: আবদুল ও তার পরিবারের উপর সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে ক্ষতিগ্রস্থ পরিবার রোববার বিকেলে ফেনী প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
এসময় তিনি সম্প্রতি সন্ত্রাসী হামলায় আহত ঘটনা বর্ণনা করে জানান, গত ডিসেম্বর মাসে তিনি কুয়েত থেকে দেশে আসার পর থেকে স্থানীয় ইউপি চেয়ারম্যান সন্ত্রাসী গোলাপ ও তার বাহিনী আব্দুলের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবী করে। তাদের অব্যাহত হুমকিতে চাঁদা দিতে অপরাগতা প্রকাশ করলে গত ৩ ফেব্রুয়ারী বুধবার রাত অনুমান ৭টার দিকে সন্ত্রাসী গোলাপ, হাশেম ও সজিব কালিরহাট বাজারের মসজিদের সামনে দলবল নিয়ে ধারালো অস্ত্রসস্ত্র নিয়ে প্রকাশ্য দিবালোকে তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে। তারা রামদা ও চাঁপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাঁর বাম হাতের কব্জিসহ ৪টি আঙ্গুল কেটে ফেলে। আহত অবস্থায় আবদুলকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়।  
সাংবাদিক সম্মেলনে আবদুল আরো জানান, সন্ত্রাসীরা স্থানীয় এক শিল্পপতির ছত্রছায়ায় সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। তাদের এসব সন্ত্রাসী কর্মকান্ডের দরুন তার পরিবার ও এলাকাবাসী মারাত্বক হুমকির মধ্যে দিনাতিপাত করছে। তারা সন্ত্রাসী কর্মকান্ডের বিচার পেতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করছে।
এসময় সংবাদ সম্মেলনে ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরাম, আনন্দপুর ইউপি মেম্বার বেলাল হোসেন পাটোয়ারীসহ ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যগন উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরাম জানান, ফুলগাজী থানা পুলিশ সন্ত্রাসীদের গ্রেফতার করছে না বরং ফুলগাজী থানা পুলিশ সন্ত্রাসীদের কথা মতে চলছে। ফুলগাজী থানা পুলিশের সন্ত্রাসীদের সাথে আঁতাতের ব্যাপারে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাদের জানানো হয়েছে।
ফেনীর সংবাদ