আতোয়ার রহমান মনির-
‘সয়াবিনের রাজধানী নামে খ্যাত’ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হায়দারগঞ্জে মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংকের উদ্যোগে রোববার সয়াবিন চাষীদের মধ্যে ঋন বিতরন করা হয়েছে। ৩০০ একর জমিতে সয়াবিন চাষ করার জন্য ১০০ কৃষকের মধ্যে ২৩ লক্ষ ৫০ হাজার টাকা বিতরন করা হয়।
রায়পুর গাজী কমপ্লেক্সের ব্যবস্থাপক জি এম কামালের সভাপতিত্বে ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমটিবি উপ-ব্যবস্থাপনা পরিচালনক মোঃ আহসান-উজ জামান। বিশেষ অতিথি হিসাবে এসএমই ব্যাংকিং এর প্রধান মোঃ ইকবাল, এসিষ্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ তৌহিদুল আলম। এ সময় রায়পুর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন ও হায়দারগঞ্জ এসএমই সার্ভিস সেন্টারের ইনচার্জ মোঃ আব্দুস সহিদ প্রমূখ বক্তব্য রাখেন।






