চ.নো.রিপোর্ট-
নোয়াখালীতে স্বর্ণকারের দোকান ও বাড়িতে পৃথক ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে জেলার সেনবাগ উপজেলার নবীপুর বাজার ও নবীপুর চৌরাস্তায় ওই ঘটনা দুইটি ঘটে। এসময় সশস্ত্র ডাকাতেরা স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মূল্যবান মালামালসহ আড়াইলাধিক টাকার সম্পদ লুট করে নিয়ে যায়।
স্থানীয় সুত্রে জানা গেছে, রাত আনুমানিক আড়াইটার দিকে ১০-১২ জনের একদল সশস্ত্র ডাকাত নবীপুর বাজারে হানা দেয়। এসময় ডাকাতেরা বাজারের দুই পাহারাদার নুর ইসলাম ও সাহাব উদ্দিনকে অস্ত্রেরমুখে বেঁধে রেখে। এর পর তাঁরা মোঃ হারুন স্বর্ণকারের দোকানে দরজা ভেঙে ভেতরে ঢুকে প্রায় তিন ভরি স্বর্ণালঙ্কার লুট করে।
এর আগে রাত দুইটার দিকে নবীপুর চৌরাস্তা এলাকার ব্যবসায়ী আব্দুস সাত্তারের বাড়িতেও ডাকাতির ঘটনা ঘটে। বাড়ির লোকজনকে জিম্মি করে ১০-১২ জনের একদল ডাকাত ৫ ভরি স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মোবাইল ফোনসহ প্রায় পৌনে দুইলাখ টাকার সম্পদ লুট করে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন ডাকাতির ঘটনা স্বীকার করে জানান, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে যায়। কিন্তু তাঁরা আগেই ডাকাতেরা পালিয়ে যায়। তবে এই ঘটনায় তিগ্রস্থরা থানায় মামলা করতে রাজি হয়নি।