ফেনী থেকে জুলহাস তালুকদার-
পতিত গডফাদার জয়নাল হাজারীকে প্রতিষ্ঠার চক্রান্তে লিপ্ত সাংবাদিক আব্দুল গাফ্ফার চৌধুরীর প্রচেষ্টার নিন্দা সম্মেলিত ব্যানার নিয়ে হাজারী বাহিনীর হাতে নির্যাতিত ব্যক্তিবর্গ বুধবার দুপুরে ফেনী প্রেসক্লাব চত্তরে মানব বন্ধন কর্মসূচী পালন শেষে গাফ্ফার চৌধুরীর কুশপুত্তলিকা দাহ করেছে।
অপরদিকে সকালে ফেনী প্রেসক্লাবরে কার্যকরি কমিটির এক সভায় সাংবাদিক টিপু সুলতানের উপর জয়নাল হাজারী কর্তৃক বহুল আলোচিত নির্যাতনের ঘটনাকে সাংবাদিক গাফ্ফার চৌধুরী অপপ্রচার বলে আখ্যায়িত করা বক্তব্যকে ঘৃনিত ন্যাক্কারজনক দাবী করে ফেনীতে কর্মরত সাংবাদিকেরা তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছে।
উল্লেখ্য, গত ৮ ফেব্র“য়ারী জাতীয় প্রেসকাবে জয়নাল হাজারীর আত্মজীবনীমূলক গ্রন্থের মোড়ক উম্মোচন অনুষ্ঠানে সাংবাদিক গাফ্ফার চৌধুরী হাজারীর পক্ষ নিয়ে ফেনীতে এ বাহিনীর হাতে নির্যাতনের ঘটনাগুলো মিথ্যা ও অপপ্রচার বলে বক্তব্য প্রদান করায় বিভিন্ন মহলে প্রতিক্রিয়া হয়।