নোয়াখালীতে বিএনপির প্রতিবাদ সমাবেশে বিক্ষোভ মিছিল
চ.নো.রিপোর্ট-
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে বোমা রেখে প্রাণনাশের চেষ্টা এবং জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের নাম পরিবর্তনের প্রতিবাদে নোয়াখালী পৌর বিএনপির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে জেলা জামে মসজিদ মোড় থেকে বিএনপি ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি জেলা শহর মাইজদীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি ও নোয়াখালী পৌরসভার মেয়র হারুনুর রশিদ আজাদ, আবু নাছের, জাহাঙ্গীর আলম কালা প্রমুখ।
রাজনৈতিক সংবাদ