চ.নো.রিপোর্ট-
নোয়াখালীর সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের কালাদরাপ এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাতনাম এক যুবকের লাশ (২৫) উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে স্থানীয় ছায়েদুল হক মেম্বারের বাড়ির কাছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধ সংলগ্ন খালের কিনার থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে লাশটি দুপুরে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
সুধারাম থানার এসআই সিরাজুল ইসলাম জানান, সোমবার সন্ধ্যায় স্থানীয় লোকজন লাশটি দেখে থানায় খবর দেন। ধারাণা করা হচ্ছে ১০-১৫দিন আগে যুবকটিকে অন্যকোন এলাকায় হত্যা করে ওই খালের কিনারে কচুরিপানার ভেতর ফেলে গেছে। ইতিমধ্যে লাশে পচন ধরেছে। এই ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।