চৌমুহনীতে বিএনপির বিক্ষোভ মিছিল, সমাবেশ
চ.নো.রিপোর্ট-
জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের নাম পরিবর্তন এবং বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে বোমা রাখার প্রতিবাদে নোয়াখালীর প্রধান বাণিজ্যকেন্দ্র চৌমুহনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি, যুবদল ও ছাত্রদল। মঙ্গলবার বিকালে চৌমুহনী বড়পুল থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে সমাবেশ করে। চৌমুহনী পৌর বিএনপির সভাপতি জাহির উদ্দিন হারুনের সভপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কাম্যাক্ষা চন্দ্র দাস, নাজমুল গনি চৌধুরী মান্না, মোঃ মহসিন, নিজাম উদ্দিন রুবেল, জসিম উদ্দিন, রুস্তুম আলী প্রমুখ।

রাজনৈতিক সংবাদ