চট্রগ্রাম মাইজভান্ডার ওরসে যাওয়ার পথে ফেনীর ফতেপুরে বাস উল্টে এক মহিলাসহ ২ জন নিহত ও আহত ২৫
11
ফেনী থেকে জুলহাস তালুকদার-

ফেনীতে ঢাকা চট্রগ্রাম মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দৃর্ঘটনায় ঘটনাস্থলে ২জন বাস নিহত ও ২৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার  সকাল ৬ টায় ফেনীর ফতেপুর রেলক্রসিং এলাকায় এ দূর্ঘটনা ঘটে । নিহত ও আহত সকল বাস যাত্রী  ঢাকা থেকে চট্রগ্রামের মাইজভান্ডার ওরসের উদ্দেশে যাচ্ছিলো ।
পুলিশ জানায়, ঢাকার মিরপুর এলাকা থেকে ৭০ জন যাত্রী একটি চেয়ার কোচ রির্জাভ করে চট্রগ্রামের মাইজভান্ডার ওরসের উদ্দেশে যাচ্ছিলো । বাসটি মহাসড়কের রেলক্রসিংএর ডিভাইডারের উপরে উঠে পড়ে । এক পর্যায় বাসটি  নিয়ন্ত্রন হারিয়ে উল্টে রাস্তার পাশে ছিটকে পড়লে ঘটনা স্থলে বাস যাত্রী ঢাকার মিরপুর ১ নম্বর এর বাসিন্দা  রুমা (৩০) স্বামী-দেলোয়ার হোসেন ও আয়নাল সিকদার (৭০) পিতা মৃত মজিব সিকদার ঘটনাস্থলে মারা যান।  আহতদের মধ্যে ১৮ জনকে  ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পর চালক ও হেলপার পালিয়ে যায় । পুলিশ ঘটনাস্থল থেকে বাসটি উদ্ধার করেছে ।

ফেনীর সংবাদ