ফেনীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ
ফেনী প্রতিনিধি-11
দেশব্যাপী বিভিন্ন স্থাপনা থেকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম বাদ দেয়া ও সাবেক প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার প্রাণনাশের চেষ্টার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে ফেনীতে বিএনপি এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
সদর উপজেলা বিএনপির আয়োজনে শহীদ জহির রায়হান মিলনায়তনের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফেনী প্রেসক্লাবের সামনে এসে সমাবেশে মিলিত হয়। সদর উপজেলা বিএনপির সভাপতি এড. সৈয়দ মিজানুর রহমানের সভাপতিত্বে ও  আতাউল হক অশ্র“র পরিচালনায় উক্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন আহমদ মিষ্টার সহ নেতৃবৃন্দ।
বক্তারা আগামী দিনে ঐক্যবদ্ধ ভাবে শহীদ জিয়া ও খালেদা জিয়ার সহ জিয়া পরিবারের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র প্রতিহত করার জন্য সকলের প্রতি আহবান জানান।
ফেনীর সংবাদ