চ.নো.রিপোর্ট-
নোয়াখালীর সেনবাগে বুধবার সকালে নয় বছরের এক শিশু ধর্ষনের শিকার হয়েছে। উপজেলার ডমুরুয়া ইউনিয়নের লীপুর (কৈইয়াজালা) গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনার পর পুলিশের তত্ত্বাবধানে নোয়াখালী জেনারেল হাসপাতালে শিশুটির চিকিৎসা চলছে। পুলিশ সন্ধ্যায় ধর্ষক লিটনের (২৮) পিতা আবদুল রেজ্জাক (৪৮) ও ধর্ষকের স্ত্রী জোসনা আক্তারকে (২১) আটক করেছে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তার হোসেন জানান, শিশুটির মা পাশের বাড়িতে কাজ করতে যাওয়ার সুযোগে লম্পট লিটন শিশুটিকে ধর্ষন করে। এসময় শিশুটির মা ফিরে এসে লিটনকে আটকানোর চেষ্টা করলেও সে পালিয়ে যায়। এই ঘটনায় শিশুটির মা বাদি হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেছেন। ধর্ষককে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।