ফেনীতে কৃষকদের মাঝে কার্ড বিতরণ
11
ফেনী থেকে জুলহাস তালুকদার-
চলতি বোরো মৌসুমে ডিজেল চালিত সেচ যন্ত্রের আওতায় সম্পৃক্ত ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের নগদ সহায়তা দানের উদ্দেশ্যে ফেনীতে স্থানীয়,  প্রান্তিক ও মাঝারী কৃষকদের মাঝে কৃষি উপকরণ সহায়তা কার্ড বিতরণ শুরু হয়েছে। দাগনভূইয়া উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যেগে সোমবার দুপুরে জায়লস্কর ইউনিয়ন কমপ্লেক্সে কৃষি উপকরণ সহায়তা কার্ড বিতরন কর্মসূচীর উদ্বোধন করেন ফেনীর জেলা প্রশাসক মোঃ আব্দুল কুদ্দুস খান।
এ সময় কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মোস্তাক আহম্ম্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন আরা বেগম, কৃষি কর্মকর্তা সাখাওয়াত হোসেন, ইউপি চেয়ারম্যানসহ স্থানীয় কৃষক ও গণ্যমান্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন। দাগনভূইয়া উপজেলায় মোট সাড়ে ৪ হাজার কৃষকের মাঝে কার্ড বিতরণ করা হবে।
ফেনীর সংবাদ