হাতিয়ার বয়ারচরে এক ব্যক্তি খুন
চ.নো.রিপোর্ট-
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার বয়ারচরের কাজীরটেক এলাকায় শনিবার রাতে নিজাম উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তিকে খুন হয়েছেন। এসময় খুনিরা লাশ বাড়ির গাছের সঙ্গে ঝুলিয়ে রাখার চেষ্টা করে ব্যর্থ হয়ে মাটিতে ফেলে যায়। খবর পেয়ে রোববার দুপুরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জন্য মর্গে প্রেরণ করেছে পুলিশ। নিহত নিজাম ওই এলাকার ভূমিহীন মোশারফের ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, শনিবার রাতের খাবার খেয়ে আনুমানিক নয়টার দিকে নিজাম উদ্দিন ঘুমিয়ে পড়েন। রাত তিনটার দিকে স্ত্রীর ঘুম ভাঙলে তিনি দেখেন তাঁর পাশে স্বামী নেই এবং ঘরের দরজা খোলা। কিছুণ অপোর পর তিনি ঘর থেকে বের হয়ে ডাকাডাকি করেও কোন জবাব না পেয়ে চিৎকার দেন। এসময় আশেপাশের লোকজন এসে খোঁজাখুজির এক পর্যায়ে বসতঘর থেকে আনুমানিক ৫০ গত দুরের একটি গাছের সঙ্গে গলায় রশি লাগানো অবস্থায় মৃতদেহ মাটিতে পড়ে থাকতে দেখেন।
ঘটনাস্থল তদন্তকারী হাতিয়ার মোর্শেদ বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মনিরুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে লাশের অন্ডকোষে আঘাতের দাগ ছাড়াও যে ভাবে লাশ পাওয়া গেছে তাতে তাঁকে হত্যার পর লাশ গাছের সঙ্গে ঝোলানোর চেষ্টা করা হয়েছে বলে মনে হয়। তবে কি কারণে কারা তাঁকে হত্যা করেছে তা এখনই স্পষ্ট নয়। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
চলতি সংবাদ