
চ.নো.রিপোর্ট-
‘নারী পুরুষের সমসুযোগ সমঅধিকার, দিনবদলের অগ্রযাত্রায় উন্নয়নের অঙ্গীকার’ এই শ্লোগানকে সামনে রেখে সোমবার নোয়াখালীতে ১০০তম আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও ব্র্যাকের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য এক শোভযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদণি করে।
পরে নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ভারপ্রাপ্ত জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিবি তহুরার সভাপতিত্বে অনুষ্ঠিত নারী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান। এতে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেছবাহ উদ্দিন চৌধুরী, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রেজওয়ানুর রহমান, ভারপ্রাপ্ত সিনিয়র তথ্য অফিসার মোঃ মহিতুল আলম, ভারপ্রাপ্ত জেলা মৎস্য র্কমকর্তা বিলকিছ তাহমিনা, ব্র্যাকের শাখা ব্যবস্থাপক রিনা আফরোজ, অ্যাডভোকেট কল্পনা রানী দাস, জিনাত আরা প্রমূখ বক্তব্য রাখেন।
এছাড়া “সম অধিকার ও সব সুযোগের নীতি, নিশ্চিত করবে সবার অগ্রগতি” এই শ্লোগানকে সামনে রেখে উন্নয়ন সংগঠন এনআরডিএস’র বিনোদপুর প্রশিণ কেন্দ্রে দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট শিহাব উদ্দিন শাহীন। সোন্দলপুর ইউনিয়ন নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভানেত্রী শামছুন নাহারের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিনোদপুর ইউপি চেয়ারম্যান সলিমুল্লাহ বাহার হিরন, এনআরডিএস প্রধান নির্বাহী আবদুল আউয়াল প্রমুখ।
এদিকে জেলার সবক’টি উপজেলায়ই শততম নারী দিবস পালিত হয় বর্ণাঢ্য আয়োজনে।





