
চ.নো.রিপোর্ট-
তারেক রহমানের কারাবন্ধী দিবস উপলে নোয়াখালীতে আলোচনা সভা করেছে জেলা বিএনপি। সোমবার বিকেলে নোয়াখালী বিআরডিবি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সেক্রেটারি হারুনুর রশিদ আজাদ। সভায় অন্যান্যের মধ্যে সদর উপজেলা বিএনপির সভাপতি আবদুর রহমান, শহর বিএনপির সেক্রেটারি আবু নাছের, সিনিয়র সহসভাপতি শহীদুল ইসলাম কিরন, মোতালেব আপেল প্রমুখ বক্তব্য রাখেন।





