চ.নো.রিপোর্ট-
নোয়াখালীর সুবর্ণচরে এক ভূমিহীনের কন্যা (১৮) গনধর্ষণের শিকার হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার পূর্ব চরমজিদ এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় ওই কিশোরীর বাদী হয়ে দায়ের করা মামলায় বুধবার রাতে ঘটনার নায়ক মোঃ কেফায়েত (৩০) ও তাঁর সহযোগী মোঃ জাফরকে (২৮) পুলিশ গ্রেপ্তার করেছে। এঁদের বৃহস্পতিবার নোয়াখালীর বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
চর চজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, মঙ্গলবার রাত আটটার দিকে ওই কিশোরী পাশ্ববর্তী তোতা মিয়ার বাজার থেকে রিকশাযোগে চরনঙ্গলিয়া এলাকার নানার বাড়ি ফেরার পথে কেফায়েত ও তাঁর অপর চার সহযোগী মিলে রিকশার গতিরোধ করে তাঁকে জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণ করে। এর পর বুধবার সন্ধ্যায় কিশোরী থানায় এসে লিখিতভাবে ঘটনা জানালে তাঁরা মামলা রুজু করে আসামিদের দুই জনকে গ্রেপ্তার করেন।