চ.নো.রিপোর্ট-
নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের করমবক্স বাজার সংলগ্ন লেমুয়া গ্রামে বুধবার দিবাগত রাতে এক বিএনপি নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘঠিত হয়েছে। সশস্ত্র ডাকাতরা এসময় বাড়ির পাকা ভবনের দরজা ভেঙ্গে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ প্রায় সাড়ে তিনলাখ টাকার মালামাল লুট করে।
এসময় ডাকাতদের ধারালে অস্ত্রের আঘাতে বিএনপি নেতা আবদুল হান্নান (৪২) ও তাঁর পিতা হাজী আবদুল মান্নান (৬৫) আহত হন। তাঁদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, রাত আনুমানিক আড়াইটার দিকে ১০/১২ জনের একদল সশস্ত্র ডাকাত ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল হান্নানের ঘরের দরজা ভেঙ্গে ভেতরে ঢোকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হান্নান ও তাঁর পিতাকে আহত করে এবং ঘরের মহিলাদের অস্ত্রের মুখে জিম্মি করে এবং আসবাবপত্র তছনছ করে ১০ ভরি স্বর্ণালঙ্কার, ছয়টি মোবাইল ফোনসেট ও নগদ ৩০ হাজার টাকাসহ মূল্যবান মালামাল লুট করে।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম জানান, তিনি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই ঘটনায় থানায় ডাকাতির মামলা দায়েরের প্রস্তুতি চলছে।