চ.নো.রিপোর্ট-
নোয়াখালীর প্রধান বাণিজ্যকেন্দ্র চৌমুহনীতে মদ ও ফেনসিডিলসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে এবং শুক্রবার ভোরে পৃথক অভিযানে চৌমুহনীর শহর দারোগা (টিএসআই) রাশেদ তাদেরকে গ্রেফতার করে। শুক্রবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়। এনিয়ে বেগমগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
বেগমগঞ্জ থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে চৌমুহনীর ডেল্টা গেইটে চোলাই মদসহ ইউসুফ (৩৫) ও হারুন (২৬)কে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১১ বোতল চোলাইমদ উদ্ধার করা হয়। এছাড়া কুমিল্লা সীমান্ত এলাকা থেকে চৌমুহনীর উদ্দেশ্যে ফেনসিডিল নিয়ে আসার সময় শুক্রবার ভোরে চৌমুহনী পৌরসভা গেইটে একটি সিএনজি অটোরিকশা থেকে তল্লাশী চালিয়ে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এসময় আব্দুল মমিন (৩২), জামাল (২৮) ও আবুল কালাম (২২) নামের তিনজনকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জের কুতুবপুর থেকে পরিত্যক্ত অবস্থায় দেড় কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।